
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক মাসের বেশি সময় পর সেপটিক ট্যাংক থেকে সুমি ওরফে আলপনা (৩৫) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শুক্তগ্রামের বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নারীর স্বামী আল-আমীন মন্ডল ওরফে ইরানুরকে (৪১) আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহত নারীর স্বজনের বরাতে জানা গেছে, শুক্তগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা ইরানুরের স্ত্রী আলপনা গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন ২০ ডিসেম্বর নিখোঁজ গৃহবধূর ভাই মো. সাকিব মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আলপনার নিখোঁজের ঘটনায় তাঁর স্বামী ইরানুরের সংশ্লিতার প্রমাণ পেয়ে গতকাল বিকেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ইরানুর স্বীকার করেন, তিনি তাঁর স্ত্রী আলপনাকে হত্যার পর লাশ বাড়ির পাশে বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছেন। পরে তাঁকে সঙ্গে নিয়ে রাতে পুলিশ আলপনার গলিত লাশ উদ্ধার করে। স্ত্রীকে সন্দেহের চোখে দেখা এবং যৌতুকের দাবিতে ইরানুরের পরিবারে কলহ লেগে থাকত বলে স্বজনেরা জানান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, গৃহবধূ আলপনা নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এরপর জিজ্ঞাসাবাদে আলপনার স্বামী পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তাঁর স্ত্রীকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছেন। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশে একটি সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে