
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ ৬ হাজার ৩৫২ ভোট, জাতীয় পার্টির মিল্টন মোল্যা ৪৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন ১ হাজার ১১৩, লে. কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন ৮৯৮, সুকেশ সাহা আনন্দ ৮৬৪ ও মো. উজ্জ্বল মোল্যা ২৩০ ভোট পেয়েছেন।
নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ ৪৫ হাজার ৪৬৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম ৪ হাজার ৭২৯, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ৬৮৮, গণঅধিকার পরিষদের মো. নুর ইসলাম ৩৩৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শোয়েব আলী ২২০ ও স্বতন্ত্র প্রার্থী মোসা. ফরিদা ইয়াসমীন ২১৯ ভোট পেয়েছেন।
নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে