যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রীর দাবি, হামলার সময় তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। তবে এ দাবি অস্বীকার করেছে পুলিশ।


গতকাল সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দুপুরের পর রাতেও বাড়ি না ফেরায় শাশুড়ি ও মেয়েকে নিয়ে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আজ বেলা ৩টার দিকে পার্শ্ববর্তী গ্রামের মাসুম ঘটনাস্থলের পাশে তালগাছে তাল পাড়তে ওঠেন। তিনি গাছ থেকে খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের আওয়াজ শোনেন এবং মাছি উড়তে দেখে..

যশোরের চৌগাছায় ছেলের মোবাইল ফোন দেখাকে কেন্দ্র করে রুপা খাতুন (৩০) এবং বাবার ওপর অভিমান করে জীবন বিশ্বাস (১৬) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুরের প্রবাসী সুজন হোসেনের স্ত্রী এবং জীবন বিশ্বাস একই ইউনিয়নের দুলালপুর গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে।

যশোরের চৌগাছা উপজেলায় তেলের পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানাসংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।