যশোরের চৌগাছায় ছেলের মোবাইল ফোন দেখাকে কেন্দ্র করে রুপা খাতুন (৩০) এবং বাবার ওপর অভিমান করে জীবন বিশ্বাস (১৬) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুরের প্রবাসী সুজন হোসেনের স্ত্রী এবং জীবন বিশ্বাস একই ইউনিয়নের দুলালপুর গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে। আজ বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুর ও দুলালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুপা খাতুনের (৩০) স্বামী সুজন হোসেন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করেন। রুপা দুই সন্তানের জননী। বড় সন্তান আরাফাত হোসেনের মোবাইল দেখাকে কেন্দ্র করে পারিবারিক কলহের সূত্রপাত হয়। সেই জেদ (ক্রোধ) থেকে শুক্রবার দুপুরে রুপা শয়নকক্ষে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরে দেবর আব্দুল করিম ও শ্বশুর ইয়াকুব আলী রুপাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দিলে অন্য স্বজনেরা এসে ঘরের দরজা ও ভেন্টিলেটর ভেঙে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বেলা ২টা ১০ মিনিটে তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফারিয়া সুলতানা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুপাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন দুপুর ১২টার দিকে বাবার ওপর অভিমান করে জীবন বিশ্বাস গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে জীবনের মৃত্যু হয়।
দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে