নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০)...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জুল মিয়া নিহত হওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার নিহত ফয়জুলের মেয়ে নুরজাহান বেগম সোনারগাঁ থানায় মামলাটি করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চৈতী গার্মেন্টসের শ্রমিকেরা। আজ মঙ্গলবার মহাসড়কের টিপুদী এলাকায় শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত ঈদে ঘরমুখী মানুষ। পরে