
ট্রেড ইউনিয়ন করায় দুই শ্রমিকনেতাকে ছাঁটাই করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইলে। আজ সোমবারও দিনভর নগরীর রূপাতলীর কারখানার মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এরপর কারখানার গেটে সংবাদ সম্মেলন করে তাঁদের দ্রুত কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানান শ্রমিকেরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বিকেলে এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ ও বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের মৌলিক অধিকার। কিন্তু ১৫ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষ সোনারগাঁও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকু মনিকে মৌখিকভাবে চাকরি থেকে অব্যাহতির কথা জানায়। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে মিলটিতে কর্মরত এবং শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কর্তৃপক্ষ বেআইনিভাবে ইউনিয়ন নেতাদের হয়রানি ও চাকরিচ্যুত করে শ্রমিকদের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে নির্ধারিত সময়ের আগে কারখানা ত্যাগ করা কারখানার প্রচলিত রীতি। এটাই অজুহাত হিসেবে দেখিয়েছে তারা। অথচ মিলের প্রচলিত নিয়ম অনুযায়ী এতে কোনো শাস্তিযোগ্য অপরাধ ছিল না। আগে করা শোকজ নোটিশের ধারাবাহিকতায় একটি পক্ষপাতদুষ্ট তদন্ত কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই অবিলম্বে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে দুই নেতাকে কাজে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
এর আগে গতকাল রোববার দিনভর কর্মবিরতি শেষে সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রেখেছিলেন আন্দোলনরত শ্রমিকেরা।
বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, দুই শ্রমিকনেতাকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। তাঁদের দোষ কেন ট্রেড ইউনিয়ন করেন। এ নিয়ে আজও শ্রমিকেরা সোনারগাঁও টেক্সটাইলে কর্মবিরতি পালন করেছেন। বিকেলে মালিকপক্ষের ইন্দনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে