মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ


মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকেরা।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মুন্সিগঞ্জের গজারিয়ায় হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের টহলরত দুটি গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের...