বৈদ্যুতিক গাড়ি তৈরিসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য নির্মাণের গুরুত্বপূর্ণ কাঁচামাল বিরল খনিজের দাম কমেছে ৮০ শতাংশেরও বেশি। আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল যেমন—কোবাল্ট, লিথিয়াম ও গ্রাফাইটের চাহিদা বিশ্বব্যাপী ব্যাপক হারে বাড়লেও এর দাম কমছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এসব উপাদানের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। বিশেষ করে চীন, ইন্দোনেশিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আইইএ—এর প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ সালে লিথিয়ামের দাম আট গুণ বেড়েছিল। কিন্তু ২০২৩ সালের পর ৮০ শতাংশের বেশি কমেছে এই খনিজের দাম। একইভাবে গ্রাফাইট, কোবাল্ট ও নিকেলের দামও হ্রাস পাচ্ছে। আইইএ জানিয়েছে, বর্তমানে বৈদ্যুতিক গাড়ির কাঁচামালের বাজারে নিজেদের আধিপত্য আরও সুসংহত করছে চীন, ইন্দোনেশিয়া এবং কঙ্গো। কোবাল্টের বাজারে একক আধিপত্য কঙ্গোর আর নিকেলের বাজার একপ্রকার ইন্দোনেশিয়ারই নিয়ন্ত্রণে এবং চীন সরবরাহ করছে গ্রাফাইট ও বিরল খনিজ। তবে লিথিয়ামের ক্ষেত্রে আর্জেন্টিনা ও জিম্বাবুয়ের মতো নতুন উৎপাদনকারী দেশও উঠে আসছে।
আইইএ-এর তথ্যমতে, ‘২০২০ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি খনিজের বাজারের ৭৩ শতাংশই নিয়ন্ত্রণে ছিল চীন, ইন্দোনেশিয়া এবং কঙ্গোর, ২০২৪ সালে এই বাজারে দেশ তিনটির নিয়ন্ত্রণ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ শতাংশ।’ সংস্থাটি সতর্ক করে বলেছে, এতটা নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে। যদি কোনো একটি দেশের উৎপাদন থেমে যায়—প্রাকৃতিক দুর্যোগ, যন্ত্রের সমস্যা বা বাণিজ্য সংকটের কারণে—তাহলে অর্ধেক চাহিদাই পূরণ করা কঠিন হয়ে যাবে। এর প্রভাব ইলেকট্রিক গাড়ির ব্যাটারির দামে ভয়াবহ রকমের প্রভাব ফেলতে পারে।
চীন কেবল কাঁচামাল উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণেই নয়, পুনর্ব্যবহার ক্ষেত্রেও শীর্ষস্থানীয়। ২০২০ সাল থেকে ব্যাটারি পুনর্ব্যবহারে বিশ্বব্যাপী যে বৃদ্ধি ঘটেছে, তার দুই-তৃতীয়াংশই চীনে হয়েছে।
অন্যদিকে পরিবেশ সুরক্ষা সংস্থা ডব্লিউডব্লিউএফ উদ্বেগ জানিয়েছে যে, খনিজ উত্তোলন সীমিত কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকায় পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। সংস্থাটির খনিজ বিশেষজ্ঞ টোবিয়াস কিন্ড-রিপার বলেন, ‘কঙ্গো ও ইন্দোনেশিয়ার উৎপাদন বৃদ্ধির পেছনে প্রকৃতি ধ্বংসের প্রবণতা রয়েছে।’ বিশ্বব্যাপী চারটি খনির প্রকল্পের মধ্যে পাঁচটির একটি রয়েছে প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় বা তার আশপাশে, যার ফলে পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে।
ডব্লিউডব্লিউএফ বলছে, ইউরোপীয় ইউনিয়নের উচিত আরও সক্রিয়ভাবে এই সমস্যা মোকাবিলা করা।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে