
নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে ১০ তরুণকে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করেছে তরুণ নেতৃত্ব ও ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারে একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ।
সংবাদমাধ্যমের ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনী উদ্যোগের জন্য এ বছর এই পুরস্কারের অন্যতম বিজয়ী প্রথম আলোর ডিজিটাল ব্যবসার প্রধান জাবেদ সুলতান। ১০ তরুণের অন্যদের মধ্যে আছেন—মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক রশীদ মাইমুনুল ইসলাম, কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, তথ্যপ্রযুক্তি উদ্যোগে যাত্রীর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আজিজ আরমান, এআরকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসিফ রহমান, শপআপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা আতাউর রহমান চৌধুরী, চিকিৎসক ও উন্নয়নকর্মী তাহসীন বাহার, অভিনেতা মুশফিক ফারহান এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সেই লক্ষ্যে জাতির পিতার স্বপ্নপূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘টিওওয়াইপি একটি বৈশ্বিক পুরস্কার। প্রতিবছর পৃথিবীর শতাধিক দেশে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নানা ক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় যাঁরা ভূমিকা রাখছেন, এমন তরুণদের এই স্বীকৃতি দিয়ে থাকি। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা। সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন। বর্তমানে ১০৫টির বেশি দেশে এই সংগঠনের প্রায় ২ লাখ সক্রিয় সদস্য রয়েছেন। জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতিবছর ১০ তরুণকে এই পুরস্কার দেওয়া হয়।
জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘টিওওয়াইপি একটি বৈশ্বিক পুরস্কার। প্রতিবছর পৃথিবীর শতাধিক দেশে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নানা ক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় যাঁরা ভূমিকা রাখছেন এমন তরুণদের এই স্বীকৃতি দিয়ে থাকি। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা এবং সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন, যা তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে এই সংগঠনের প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে। জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতিবছর ১০ তরুণকে এই পুরস্কার দেওয়া হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে