পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ৬টি কোম্পানির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিএসইসি। তবে প্রতিবেদনে কী রয়েছে এবং অনিয়মের পেছনে কারা রয়েছেন, সেসব বিষয়ে কিছু প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। এতে সই করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসি জানায়, বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ ইতোমধ্যে ৬টি তদন্ত প্রতিবেদন কমিশনের নিকট জমা দিয়েছে। প্রতিবেদনগুলোর বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে।
তদন্ত প্রতিবেদন জমা হওয়া কোম্পানিগুলো হলো বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ লিমিটেড এবং কোয়েস্ট বিডিসি লিমিটেড, যা আগে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড নামে পরিচিত ছিল।
বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অতীতে এসব কোম্পানিগুলোতে যেসব অনিয়ম সংঘটিত হয়েছে, সেগুলোতে বিএসইসির আগের কমিশনের চেয়ারম্যানসহ ২ কমিশনার ও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত প্রতিবেদনে সেগুলো উঠে আসতে পারে। যার কারণে বিএসইসি তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না। কেবল যেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেগুলোর নাম প্রকাশ করা হচ্ছে।
তবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে