
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার প্রায় ৬০ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৪০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য বলছে, সাবমেরিন কেব্লের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৯ টাকা ৯৩ পয়সা হিসাবে ১৮৫ কোটি ৭৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্য থেকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। সে হিসাবে শেয়ারপ্রতি ৪ টাকা করে মোট ৭৪ কোটি ৮২ লাখ টাকা বা মুনাফার ৪০ দশমিক ২৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। মুনাফার অন্য ১১০ কোটি ৯১ লাখ টাকা বা ৫৯ দশমিক ৭২ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
উল্লেখ্য, ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সাবমেরিন কেব্লের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮৭ কোটি ৪ লাখ টাকা। এ কোম্পানির শেয়ারদর আজ বৃহস্পতিবার ৫০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৬০ পয়সায়।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে