বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে দাপট দেখিয়েছে বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। টানা পাঁচ কার্যদিবসেই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল এই কোম্পানি।
ফলে সপ্তাহটিতে পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে ড্রাগন সোয়েটার। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ড্রাগন সোয়েটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৮ দশমিক ৫৫ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫। ফলে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এখন বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের ৩২ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তার কাছে। ৫৪ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ১২ শতাংশ।
এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুস। পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য তাঁর পরিবারের লোকজন। মোস্তফা গোলাম কুদ্দুস পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল চুক্তিনামা তৈরি করে অবৈধভাবে প্রায় ১৮৮ কোটি টাকা উত্তোলনের অভিযোগে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আছে। সেই মামলার তাঁদের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।
এছাড়া গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১৪ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে