প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের প্রভাবে আগের দিন বড় পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এতে সূচক বেড়েছে ১০০ পয়েন্টের মতো।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে দর কমেছে ১০ টির। পাশাপাশি ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে আগের দরে।
এর প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারের সূচক বাড়লেও লেনদেন কমেছে। দিনভর মোট ৩৬৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা বুধাবর ছিল ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৬৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.০৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে