প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় চা পুরস্কারে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইস্পাহানি টি লিমিটেডের চা বাগান। বাংলাদেশের চা শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘জাতীয় চা দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার পায় ইস্পাহানি।
ইস্পাহানি টি লিমিটেডের পক্ষ থেকে ‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেছেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা-টি এস্টেট, গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘উপলক্ষী ত্রিপুরা’।
প্রথম বাঙালি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হন ১৯৫৭ সালের ৪ জুন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২১ সাল থেকে বাংলাদেশ চা বোর্ড প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদ্যাপন করছে। তৃতীয় জাতীয় চা দিবস উপলক্ষে আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড।
দেশের চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় চা পুরস্কার দেওয়া হয় এবারের অনুষ্ঠানে। শ্রমিক কল্যাণের ভিত্তিতে সেরা চা-বাগান হিসেবে পুরস্কার জিতে নেয় ইস্পাহানির জেরিন চা বাগান। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির হাত থেকে ইস্পাহানির পক্ষে এই পুরস্কার নেন গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি। এ ছাড়াও সেরা চা-পাতা চয়নকারী ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরা। এই পুরস্কার নেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা-টি এস্টেট গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এফ বি সি সি আই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৩৫ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে