ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম ও ২০তম মোটরসাইকেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক ডিজিটাল র্যাফেল ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।
কুমিল্লার নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন ১৯তম মোটরসাইকেলটি জিতেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে তিনি এই পুরস্কার পান। অন্যদিকে, ফেনী শাখার ‘সেলফিন’ গ্রাহক মো. জিয়াউল হক ২০তম মোটরসাইকেলটি জয় করেন। তিনি দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে এই উপহার পেয়েছেন।
ডিজিটাল র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশনপ্রধান মো. দাউদ খান, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্যাম্পেইন চলাকালে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) ডিজিটাল ড্রয়ের মাধ্যমে একজন করে গ্রাহককে মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে