
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকায় অনুষ্ঠিত বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভায় তিনি এই আহ্বান জানান। সভায় বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট এলিনা খান বলেন, মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। মতভেদ ভুলে শীতের এই কঠিন সময়ে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী সহায়তা করা উচিত। মানবিক চেতনায় বিশ্বাসী মানুষ অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারে না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। আলোচনায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টাদের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিজ এক্সিলেন্সি জিয়াউদ্দিন আদিল, মো. ওমর ফারুক, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট সরকার আসিফ পিয়াল, লায়ন সালমা আদিল এমজেএফ এবং ফাতিমা যাহরা আহসান রাইসা। সভায় বক্তারা মানবিক সেবায় সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেন।
সভায় জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনাসহ (ঈশ্বরদীসহ) বিভিন্ন জেলার বিএইচআরএফ শাখা ইতিমধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। শীতের তীব্রতা বাড়তে থাকায় এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় ট্রাস্টি বোর্ড সদস্য সালমা আদিল এমজেএফ (সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা) শীতার্ত মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দেন।
সভায় সংগঠনের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচিত কিছু জেলায় নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং আইন ও মানবাধিকার মেলার পরিকল্পনা উল্লেখযোগ্য। পাশাপাশি গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনকারী শাখাগুলোর মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মহানগর শাখা। দ্বিতীয় স্থান পায় হাটহাজারী উপজেলা শাখা। তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা। ঈশ্বরদী শাখাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে