বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঢাকা ওয়াসা। গতকাল রোববার স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মুহম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৭.১৮ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করেছে। এর আগে ঢাকা ওয়াসা গত ২০২০-২১ অর্থবছরে প্রথম স্থান, ২০১৯-২০ অর্থ বছরে দ্বিতীয় স্থান এবং ২০১৮-১৯ অর্থ বছরে প্রথম স্থান অধিকার করেছিল।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২৬ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে