রাজধানীর উত্তরাতে ইয়ামাহার নতুন ৩ এস ডিলার ‘গ্রীন মোটরস্’ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এই শো-রুমটির উদ্বোধন করা হয়। ডিলার পয়েন্টটি উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১০ নম্বর হাউসে অবস্থিত। এখন থেকে গ্রাহকেরা এই শো-রুম থেকে বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সেবাও নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, গ্রীন মোটরস্ এর স্বত্বাধিকারী এবং এসিআই মোটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, এসিআই মোটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩ এস ডিলার পয়েন্ট রয়েছে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে