দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের দুটি সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০। চলতি বছরের মে মাসে সংস্থাটির বিমানবহরে যুক্ত হওয়া এয়ারবাসে মোট আসনসংখ্যা হবে ৪৩৬।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি জানিয়েছে, নতুন যুক্ত হতে যাওয়া এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশি হজ-ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
বিমান সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৭টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে সাতটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। চলতি মাসে ইউএস-বাংলা বিমানবহরকে আরও বেশি শক্তিশালী করার জন্য একটি এটিআর ৭২-৬০০ এবং একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে।
বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালসহ আন্তর্জাতিক গন্তব্য কলকাতা, চেন্নাই, মালে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, শারজাহ, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১৩ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে