
প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছে এসিআই মটরস-সোনালিকা ট্রাক্টর। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের ৩৮টি ভিন্ন ভিন্ন এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতার আয়োজনে ছিলেন ৫ হাজারেরও বেশি ডিলার, এজেন্ট, গ্রাহক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতার মাহফিলে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির ডিলার, এজেন্ট, গ্রাহকসহ কৃষির সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পণ্য যেমন— ফোটন পিক-আপ, ইয়ানমার হারভেস্টার, ইয়ামাহা মোটরবাইক, সোনালিকা ট্রাক্টর, টায়ার ও স্পেয়ার পার্টস প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার আয়োজনের মাধ্যমে এসিআই মটরস তার গ্রাহকদের সঙ্গে সম্প্রীতি ও সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের নাম্বার ওয়ান ট্রাক্টর সোনালিকার বিভিন্ন নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের জন্য উন্নত বিক্রয়োত্তর সেবা ও পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে