সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে ব্র্যাক ব্যাংকের কার্ড সিস্টেমে বিন অ্যাটাকের খবরটির প্রতি ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই খবরটি সঠিক নয় ও বিভ্রান্তিকর। অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকের কার্ড সিস্টেম সুরক্ষিত ও নিরাপদ আছে।
তাই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করছে যে, কার্ডের মাধ্যমে লেনদেনে গ্রাহক কোনো প্রতারণার শিকার হলে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ পদ্ধতিতে তাৎক্ষণিক তদন্ত সম্পন্ন করে গ্রাহককে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব সময় তৎপর।
অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্ভরযোগ্য সূত্রের প্রকাশিত সংবাদ বিশ্বাস না করার অনুরোধ করেছে ব্র্যাক ব্যাংক। সঠিক তথ্য পেতে বা অভিযোগ করতে ২৪-ঘণ্টা সরাসরি কল করুন: ১৬২২১ বা ইমেইল করুন: [email protected]। ফলো করুন ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট। কোনো সন্দেহ হলে কল সেন্টারে ফোন করে বা ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে গ্রাহক নিজেই অতি সহজেই কার্ডের আন্তর্জাতিক পেমেন্ট অপশন বন্ধ ও চালু করতে পারেন।
ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের আশ্বস্ত করছে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেন সম্পূর্ণ নিশ্চিন্তে পরিচালনা করতে অনুরোধ করছে। একই সঙ্গে, গ্রাহকদের PIN, CVV ও OTP কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে