ঢাকা ব্যাংকের বিভিন্ন রিটেইল ব্যাংকিং সেবায় মেটলাইফ এজেন্টদের (ফিল্ড ফোর্স) বিশেষ সুবিধা দিতে চুক্তি সই হয়েছে। দেশের আর্থিক খাতে প্রথমবারের মতো এ ধরনের চুক্তি করেছে মেটলাইফ বাংলাদেশ ও ঢাকা ব্যাংক লিমিটেড।
এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের সঞ্চয়ী হিসাব, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ ও গৃহঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন মেটলাইফ এজেন্টরা। বিশেষ এই সুবিধাগুলো এমনভাবে নিয়ে আসা হয়েছে যেন তা মেটলাইফ বাংলাদেশের এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ।
মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন বলেন, ‘বিমা খাতে এজেন্টরা ক্রেডিট কার্ড ও ঋণের সুবিধা নিতে গিয়ে প্রায়ই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ঢাকা ব্যাংকের সঙ্গে চুক্তিটি এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ, এর মধ্য দিয়ে আমাদের এজেন্টরা খুব সহজেই প্রয়োজনীয় আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এজেন্টদের সহায়তায় এবং তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ বলেন, ‘যাত্রার শুরু থেকেই গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা নিয়ে আসছে ঢাকা ব্যাংক। যুগান্তকারী এই উদ্যোগে মেটলাইফের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী আলা আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, হেড অব এজেন্সি সার্ভিসেস ফারজানা ইয়াসমিন ও হেড অব সেন্টার অব এক্সেলেন্স কাজী ফারুকী। ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি ডিভিশন মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মোসলেহ সাদ মাহমুদ প্রমুখ।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১১ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে