বাংলাদেশে হাভালের একমাত্র পরিবেশক এইস অটোস ১৬-১৮ মার্চ অনুষ্ঠিত ১৬ তম ঢাকা মোটর শোতে নতুন প্রজন্মের দুটি হাইব্রিড গাড়ি উদ্বোধন করেছে। উদ্বোধন করা গাড়ি দুটি হলো হাইব্রিড এসইউভি-হাভাল এইচ সিক্স এবং হাভাল জোলিওন।
উদ্বোধনে অংশ নেন রক ব্যান্ড মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ। উপস্থিত ছিলেন এইস অটোসের সিইও আজহারুল ইসলাম।
সিইও আজহারুল ইসলাম বলেন, আমাদের নতুন দুটি গাড়ি বাজারে যে ইতিবাচক প্রভাব ফেলছে তা দেখে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। কোম্পানি গ্রাহকদের একনিষ্ঠ সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে উদ্ভাবনী পণ্য নিয়ে আসতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আর এই অনুষ্ঠানের মাধ্যমে এইস অটোসের মূল প্রতিষ্ঠান জিডব্লিউএম নতুন ব্র্যান্ড নীতিমালা ঘোষণা করেছে, তা হলো ‘জিডব্লিউএম ইন্টেলিজেন্ট নিউ এনার্জি-আরও বেশি দক্ষ, প্রসারিত ও নিরাপদ।’

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৮ ঘণ্টা আগে