সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এজেন্ট আউটলেটের পার্টনার ও গ্রাহকদের জন্য তিন মাসব্যাপী ‘উৎসব’ নামে ক্যাম্পেইন শুরু করেছে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা এবং এজেন্ট আউটলেটের পার্টনাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আয়োজিত সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতমের বিশেষ ক্যাম্পেইন ‘উৎসব’ চলার সময়ে গ্রাহক রেমিট্যান্স গ্রহণ এবং নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার। উৎসবমুখর পরিবেশ তৈরি করতে আউটলেট গুলোকে সাজানো হয়েছে রঙিন ব্যানার ও ফেস্টুনে।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতম থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান করা হবে। এ ছাড়া গ্রাহকেরা সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতমের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন-এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বিমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা নিতে পারবেন।
এ ছাড়া গ্রাহকেরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে