
দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৩ সালে সর্বোচ্চ ইএসজি (পরিবেশ, সামাজিক এবং প্রশাসনিক) স্কোর অর্জনের স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক অর্থ ও তথ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি আইডিএলসির টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসা পরিচালনার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
ব্লুমবার্গ প্রতিবছর সব কোম্পানির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে ইএসজি স্কোর মূল্যায়ন করে, যা বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা সচেতন সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করেন। আইডিএলসি ২০২২ সালের এই স্কোরে তৃতীয় স্থানে ছিল। ২০২৩ সালে তাদের কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ অর্থায়ন বৃদ্ধি, সামাজিক সমতা উন্নয়ন এবং নৈতিক প্রশাসন রক্ষা করার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে।
আইডিএলসি ফাইন্যান্স পিএলসির এমডি এবং সিইও এম জামাল উদ্দিন বলেন, ‘ব্লুমবার্গের এই স্বীকৃতি আমাদের টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার তুলে ধরে। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন শুধু একটি দায়িত্ব নয়, এটি বাংলাদেশের জন্য আরও সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতি প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়বদ্ধতা।’

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৮ ঘণ্টা আগে