মা দিবস উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড ‘চপস্টিক’ আয়োজিত ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। চপস্টিক বিভিন্ন সময়ে নিয়েছে নানা উদ্যোগ, যার ধারাবাহিকতায় এ বছর মা দিবসে আবারও ক্যাম্পেইনটির আয়োজন করেছিল চপস্টিক নুডলস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ক্যাম্পেইনের বিজয়ীদের এবং তাদের অভিভাবকদের প্রতি ধন্যবাদ জানান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম। এরপরই গায়ক ও সংগীত পরিচালক খৈয়াম সানু সন্ধির পরিবেশনায় চপস্টিকের মা দিবস ক্যাম্পেইনের থিম গান ‘মায়ের মতো ভালো কে আর হয়’–এর সুরে মেতে ওঠে উপস্থিত সবাই।
সন্ধির পরিবেশনার পরে জাদুর ইন্দ্রজালে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে রাখেন সময়ের অন্যতম শিল্পী ম্যাজিক রাজিক। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে ওঠেন চপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মা দিবসে মায়ের জন্য আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার জন্য তিশা ক্যাম্পেইন সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান এবং চপস্টিক নুডলসের প্রশংসা করেন।
তিশার বক্তব্যের পর বিজয়ীদের এবং তাদের অভিভাবকদের নাম ঘোষণা করা হয়। ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে চলে ফটোসেশন পর্ব। বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীদের উপস্থিতিতে অভিভাবকদের সঙ্গে আয়োজিত ‘গুড প্যারেন্টিং’ নিয়ে একটি সেশনের মাধ্যমে ঘটে অনুষ্ঠানের সফল সমাপ্তি।
পুরো অনুষ্ঠানে ছিল শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যেখানে তারা গান গেয়ে, ম্যাজিক দেখে, অভিভাবকদের সঙ্গে খেলায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর পরী রুখ আল মতিন।
চপস্টিকের আয়োজনে এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনটিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অভাবনীয় সাড়া মেলে। শিশুরা ছবি এঁকে, গান গেয়ে, আবৃত্তি করে, লিখে এবং আরও নানাভাবে প্রকাশ করে মায়ের জন্য তাদের ভালোবাসা। যার মধ্য থেকে বাছাই করে ২০ জনকে সম্মানিত করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে