বাংলাদেশের বিমা খাতে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে ‘ল্যাবএইড ইনসুরটেক কোম্পানি লিমিটেড’-এর সফট লঞ্চ আজ বুধবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল-ফার্স্ট’ এই প্ল্যাটফর্ম দেশের সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দোরগোড়ায় সহজ এবং সাশ্রয়ী বিমা সেবা পৌঁছে দিতে কাজ করবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনায় সাকিফ শামীমের উদ্ভাবনী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, ল্যাবএইড গ্রুপ স্বাস্থ্যসেবার আস্থাকে এখন প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার নতুন দিগন্তে নিয়ে গেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের ডিরেক্টর ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা এবং ল্যাবএইড ইনসুরটেকের সিইও শরিফ মোহাম্মদ আবিদ। এ ছাড়া চার্টার্ড লাইফ, প্রগতি লাইফ, মেঘনা লাইফ, মাইক্রোমাস্টার ইনস্যুরেন্স বেলজিয়াম এবং শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন।
ল্যাবএইড ইনসুরটেকের নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা হেলথ, লাইফ, মোটর, ট্রাভেল, পেট (পোষা প্রাণী), ক্রপ (শস্য), ডিভাইস, প্রপার্টি ইনস্যুরেন্সসহ বিস্তৃত সেবা পাবেন। অ্যাপটিতে রয়েছে অনলাইন ক্লেইম সাবমিশন, রিয়েল-টাইম ট্র্যাকিং, ই-কেওয়াইসি এবং ক্যাশলেস চিকিৎসা সুবিধা।
প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশের বিমা খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘AI-powered Insurance E-KYC’ সিস্টেম চালু করা। এর মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই প্রক্রিয়া দ্রুত ও নিরাপদ হবে। এ ছাড়া নির্দিষ্ট যোগ্য ক্লেইমের ক্ষেত্রে মাত্র ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির সক্ষমতা এই প্ল্যাটফর্মকে বাজারে অনন্য অবস্থানে নিয়ে যাবে।
সাকিফ শামীম বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বিমা খাতকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করা। এই অ্যাপ মানুষের আর্থিক নিরাপত্তার একটি স্মার্ট সমাধান। ল্যাবএইড গ্রুপের দীর্ঘদিনের আস্থাকে ভিত্তি করে আমরা ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝুঁকি মোকাবিলায় কাজ করব।’ তিনি আরও জানান, ভবিষ্যতে এতে এমবেডেড ইনস্যুরেন্স ও মাইক্রো-ইনস্যুরেন্স যুক্ত করা হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষও বিমার আওতায় আসতে পারে।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রগতি ইনস্যুরেন্স, চার্টার্ড লাইফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের বিমা খাতে সচেতনতা ও আস্থা বাড়াতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ল্যাবএইড ইনসুরটেকের মূল ভিশন হলো ‘বুদ্ধিমান ও মানুষকেন্দ্রিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের বিমা খাতের ভবিষ্যৎ রূপান্তর করা’।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে