
দেশের অন্যতম অনলাইন ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে তাদের বিটুসি পুনরায় চালু করেছে। গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক ডিজিটাল ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করার লক্ষ্যেই নতুনভাবে যাত্রা শুরু করেছে ফার্স্টট্রিপ।
গ্রাহকেরা এখন ফার্স্টট্রিপের ওয়েব ও অ্যাপ ভিজিট করে বিভিন্ন ট্রাভেল সুবিধা উপভোগ করতে পারবেন এবং আরও সহজে বুকিং এক্সপেরিয়েন্স নিতে পারবেন।
প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পুনরায় চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা এখন সহজেই তাঁদের ট্রাভেল সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের ট্রাভেল এক্সপেরিয়েন্সকে আরও সহজ ও কার্যকর করতে বিটুসিতে যুক্ত করা হয়েছে আধুনিক সব ট্রাভেল সেবা ও বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস।
নতুনভাবে চালু হওয়া ফার্স্টট্রিপ ওয়েব ও অ্যাপে থাকছে ফ্লাইট বুকিং, এক্সট্রা ব্যাগেজ, সিট সিলেকশন, মিল সিলেকশন, ইএমআই সুবিধা, ই-সিম, ব্যাগেজ প্রোটেকশন, অটো রিফান্ড এবং অটো রিইস্যু সেবাসহ নানা আধুনিক সুবিধা। এসব ফিচার গ্রাহকদের ট্রাভেল প্ল্যানিংকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত করে তুলবে।
ওয়েব ও অ্যাপ পুনরায় চালুর বিষয়ে ফার্স্টট্রিপ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের সুবিধা, ডিজিটাল সেবার কার্যকারিতা এবং উন্নত ট্রাভেল এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়েই প্ল্যাটফর্মটি নতুনভাবে সাজানো হয়েছে। বাংলাদেশের গ্রাহকদের জন্য ট্রাভেল প্ল্যানিংকে আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করে তোলাই এখন ফার্স্টট্রিপের প্রধান লক্ষ্য।
ফার্স্টট্রিপ আশাবাদী, এই নতুন উদ্যোগ দেশে অনলাইন ট্রাভেল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে তাঁদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
ফার্স্টট্রিপ বাংলাদেশের অন্যতম দ্রুত অগ্রগতিশীল অনলাইন ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম এবং ইউএস বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান। ফ্লাইট বুকিংসহ বিভিন্ন ট্রাভেল সেবা সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্তভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে ফার্স্টট্রিপ। উন্নত গ্রাহকসেবা, নির্ভরযোগ্যতা এবং আধুনিক ডিজিটাল সুবিধার মাধ্যমে সবার জন্য ট্রাভেল প্ল্যানিংকে আরও সহজ, স্মার্ট ও সহজলভ্য করে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে