
প্রতিবারের মতো এবারও চীনে অত্যাধুনিক নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করল শাওমি। এতে দেশটির প্রযুক্তিপ্রেমীদের বৃহৎ পরিসরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি পণ্য তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—শাওমি স্মার্ট ব্র্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস ৪, শাওমি ম্যাস সিস্টেম বিই ৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম ৩০ সিরিজ এবং শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫-সহ বেশ কিছু অত্যাধুনিক ডিভাইস ও অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্য।
নতুন এসব পণ্যের মাধ্যমে শাওমি আবারও দৈনন্দিন জীবনযাপনে অধিকতর সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। অনুষ্ঠানে যে সকল গ্রাহকেরা প্রাত্যহিক জীবনে স্বাস্থ্য সুরক্ষা প্রযুক্তি পণ্য পরিধানে স্টাইল ও কার্যকারিতা উভয় চান তাদের জন্য ১.৭৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, ২১ দিন চলার সক্ষমতা সম্পন্ন ব্যাটারি সমৃদ্ধ শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো এবং নানামুখী সুবিধা সংবলিত শাওমি স্মার্ট ওয়াচ বিশেষভাবে তুলে ধরা হয়।
প্রদর্শিত উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে—শাওমি মেশ সিস্টেম বিই ৩৬০০ প্রো, শাওমির রাউটার আপনার বাসা-বাড়িতে কোনো সমস্যা ছাড়া শক্তিশালী ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে। শাওমি এম ৩০ স্মার্ট ডোর লক আধুনিক স্মার্ট বাড়িগুলোর নিরাপত্তার জন্য এক অনন্য উপকরণ। যার মাধ্যমে আপনার বাসস্থান থাকবে আরও বেশি নিরাপদ। শাওমি সবশেষ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টিভি শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৫ সিরিজ উচ্চতর ভিজ্যুয়াল স্পষ্টতা এবং স্মার্ট কার্যকারিতাসহ বাড়ির বিনোদন আরও বাড়িয়ে দেবে।
উন্মোচিত অত্যাধুনিক পণ্যগুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, ব্যবহারবান্ধব, ফিটনেস টেকনোলজি, বিনোদন এবং যোগাযোগে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি পণ্যগুলোতে শাওমি গ্রাহকেরা আরও ভালো অভিজ্ঞতা পাবে। আগামী মাস থেকে চীনের গ্রাহকেরা এই স্মার্ট পণ্যগুলো ব্যবহার করতে পারবেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১২ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে