সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল ছাতকের সুবিধাবঞ্চিত মানুষদের বিনা মূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা।
১৯৭ জন রোগীর নিবন্ধনের বিপরীতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের ২৫০ জনেরও বেশি রোগী এই মেডিকেল ক্যাম্প থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিয়েছেন।
কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান মামুন আল মাহতাব। এ সময় লাফার্জহোলসিমের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া উপস্থিত ছিলেন।
মামুন আল মাহতাবের নেতৃত্বে ১২ সদস্যের একটি চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্পে রোগীদের পরামর্শ দেন। এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের বিশেষ করে লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেছেন। রোগীরা এই মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য লাফার্জহোলসিম ও জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে, বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যানের নেতৃত্বে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আজকে আমাদের প্ল্যান্টে বিনা মূল্যে কমিউনিটির সুবিধাবঞ্চিত রোগীদের সেবা দিতে এসেছেন। সেই সঙ্গে আমি মনে করি ছাতকের সাধারণ মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করছে, কেননা আজকে যারা বিনা মূল্যে এই চিকিৎসা সেবা দিচ্ছেন তাঁরা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল।’

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৬ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে