
রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ১৭ সদস্যের তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠিত হয়।
এ সময় সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি ও অনুসন্ধানী সেলের উপপ্রধান জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. শামসুদ্দিন শামস, সহসভাপতি আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্তের মিজান ফারাবী, সহসাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের শাদরুল আবেদীন জিম, অর্থ সম্পাদক কালের কণ্ঠের সাদমান রহমান সময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক প্রথম আলোর সেলিম উদ্দিন রিয়াদ ও সাংস্কৃতিক সম্পাদক ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালের কণ্ঠের বোরহান উদ্দিন জাবেদ, সমকালের একরামুল হক রাকিব ও সমাচারের আবু নোমান।
সভা শেষে সংগঠনের নেতারা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে পরামর্শ দেন।

সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক কালচার আনা জরুরি উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি।’ আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। এ সংঘাতের কারণে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় পুঁজিবাজারে বড় ধরনের ধস নেমেছে। ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা এখন তাঁদের পুঁজি নিরাপদ সম্পদে সরিয়ে নিতে ব্যস্ত।
৫ ঘণ্টা আগে
পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিতি কমতে শুরু করেছে। গত প্রায় দেড় বছরে এসব বিনিয়োগকারীর প্রায় চার হাজার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব বন্ধ হয়ে গেছে। অথচ একই সময়ে বাজারে তাদের নিট বা প্রকৃত বিনিয়োগ এসেছে প্রায় ১৮৮ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়নি, তবে অংশগ্রহণের...
১৬ ঘণ্টা আগে
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন বক্তব্য দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদামতো তেলের বোতল পাওয়া যাচ্ছে না। অনেক দোকানে এক ও দুই লিটারের বোতল থাকলেও কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছে না।
১৬ ঘণ্টা আগে