পবিত্র মাহে রমজান উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকে ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন-২০২৫’ শীর্ষক মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা এবং ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুস সায়াদাত বলেন, পবিত্র রমজান মাস যাকাত ও সদকা আদায়ের মাস। যাকাত ও সদকা আদায়ের একটি সহজ ও সুন্দর ব্যবস্থা হলো ক্যাশ ওয়াক্ফ। ক্যাশ ওয়াক্ফ একটি স্বেচ্ছামূলক ও স্থায়ী দান, যেখানে মূল টাকা সংরক্ষিত থাকে এবং এর থেকে অর্জিত মুনাফা হিসাবধারীর ইচ্ছেমতো বিভিন্ন কল্যাণধর্মী খাতে ব্যয় করা হয়। তিনি ব্যাংকের কল্যাণধর্মী এই সেবাপণ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের পকেটেও টান ধরিয়ে দিয়েছে। আমেরিকার খুচরা বাজারে প্রতি গ্যালন গ্যাসের দাম ৯ সেন্ট বেড়ে ৩.৪১ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ।
৩৫ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।
৩ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মার্চ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ। সভায় ব্যাংকের বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং...
৩ ঘণ্টা আগে
বিশ্বের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে চলছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। ২০২৫ সালে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ শতাংশে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ হার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস ২৬৯ দশমিক ৯ শতাংশকেও অনেকখানি ছাড়িয়ে গেছে।
৩ ঘণ্টা আগে