Ajker Patrika

ঈদে সেইলরের নতুন কালেকশন

আজকের পত্রিকা ডেস্ক­
ঈদে সেইলরের নতুন কালেকশন
ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।  

কাস্টমারদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা–মেয়ে, বাবা–ছেলে, ভাই–বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে। কাস্টমারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে, যা পারিবারিক ঈদ উদ্‌যাপনকে করে তুলবে আরও বর্ণিল।

প্রথমবারের মতো শিশুদের জন্য প্রিমিয়াম পার্টি ওয়্যারের বিশেষ আয়োজন ‘ফেস্টিভ স্পটলাইট’ কালেকশন উপস্থাপন করেছে সেইলর। এ সংগ্রহে ছেলেদের জন্য পাঞ্জাবি ও পাঞ্জাবি স্যুট এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুটসহ লাক্সারিয়াস পার্টি ওয়্যার রয়েছে। শিশুদের স্বাচ্ছন্দ্য ও স্টাইলের কথা মাথায় রেখে ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, টুইন টপ, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, পলো ও প্যান্ট এবং মেয়েদের জন্য কুর্তি, টপস, ঘাগরা-চোলি ও ফ্রক রাখা হয়েছে। এ ছাড়া জুতা, ব্যাগ, খেলনা ও অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গও রয়েছে সংগ্রহে।  

পুরুষদের সংগ্রহে মিনিমালিস্টিক ক্লাসিক পাঞ্জাবি, ট্রেন্ডি ফিউশন পাঞ্জাবি, লাক্সারিয়াস পাঞ্জাবি স্যুট ও কাবলি সেটের সমৃদ্ধ সমাহার রয়েছে। প্রিমিয়াম কটন জ্যাকার্ড, কটন ডবি, লুম জ্যাকার্ড, রেয়ন জ্যাকার্ড ও কটন লিনেনসহ নানা আবহাওয়োপযোগী ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, জারদৌসি ও ডিজিটাল কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ টার্কিশ ইসলামিক আর্ট, ইজিপশিয়ান, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে সমসাময়িক আবেদন ফুটে উঠেছে। পাঞ্জাবির পাশাপাশি আছে এথনিক ও ক্যাজুয়াল শার্ট, সলিড ও স্ট্রাইপ ফরমাল শার্ট, টি-শার্ট, পলো, ব্যাগি ডেনিম, চিনো ও ফরমাল প্যান্ট। সম্পূর্ণ ঈদ লুকের জন্য রাখা হয়েছে স্যান্ডেল, স্নিকার ও ফরমাল জুতার বৈচিত্র্যময় সংগ্রহ।

নারীদের জন্য এক্সক্লুসিভ কটন চিকনকারি, প্রিমিয়াম কটন, কটন ডবি, সিল্ক জ্যাকার্ড ও শিফনসহ ছয়টির বেশি ফেব্রিকে সালোয়ার স্যুট, কুর্তি, টপস ও আভিজাত্যপূর্ণ ঈদ ড্রেস। সঙ্গে রয়েছে মানানসই জুতা, ব্যাগ ও জুয়েলারি—এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ফ্যাশন সমাধান।  

ঈদের এ বিশেষ সংগ্রহ দেশব্যাপী সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

অভিজ্ঞতা ছাড়াই ইবনে সিনায় চাকরি, এইচএসসি পাসে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত