গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। এ অংশীদারত্বের অংশ হিসেবে, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অর্থ দিয়ে ডব্লিউএফপির মাধ্যমে গাজায় বসবাসরতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারবেন।
ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, ‘যে কোনো জনগোষ্ঠীর ঐক্য ও তাদের যৌথ দায়িত্ববোধে আমরা বিশ্বাস করি। পরিবর্তন আনার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে গাজাবাসীর পাশে দাঁড়াতে ডব্লিউএফপিতে অনুদান দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, ‘মানবিক সহায়তা কার্যক্রমে ফুডপ্যান্ডার এই অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফুডপ্যান্ডার মতো বেসরকারি খাতের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার মাধ্যমে প্রাপ্ত অনুদান গাজার ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।’
ডব্লিউএফপির সঙ্গে যৌথ এ উদ্যোগে অংশ নিয়ে অনুদান দেওয়ার জন্য ব্যবহারকারী, পার্টনার ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৪ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৫ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৮ ঘণ্টা আগে