
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের ‘Glow & Beyond by Glow & Lovely’। এতে গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন, ‘ব্রাইটেনিং ফেস সিরাম’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার ফারহানা বীথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ প্রায় ৪০ জন কনটেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাবিলা নূর ও উপস্থাপক সারাহ আলম অনুষ্ঠানে অংশ নেন।
গ্লো অ্যান্ড লাভলি সব সময় নারীদের সৌন্দর্যচর্চার প্রয়োজনীয়তা মাথায় রেখে নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসে। এবার ব্র্যান্ডটি এনেছে ‘গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম’, যা নায়াসিনামাইডসহ বিশেষ উপাদানে তৈরি। এটি ৪ গুণ বেশি উজ্জ্বলতা দেয়।
বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে ইনফ্লুয়েন্সাররা স্কিন কেয়ার নিয়ে কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সাবিলা নূর নতুন প্রোডাক্টের ঘোষণা দেন। এরপর ইনফ্লুয়েন্সাররা প্রোডাক্ট টেস্টিং বুথে সিরাম ব্যবহার করে রিভিউ তৈরি করেন এবং কনটেন্ট তৈরি করেন।
সাবিলা নূর ইনফ্লুয়েন্সারদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং তাঁদের মতামত শোনেন। তিনি বলেন, ‘তাঁরাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।’ নতুন প্রোডাক্ট সম্পর্কে তিনি বলেন, ‘সিরাম এখন স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। গ্লো অ্যান্ড লাভলি এটি সহজলভ্য করে সবাইকে চমকে দিয়েছে।’
অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির সাদা ও গোলাপি থিমের সজ্জা ছিল লক্ষণীয়। পুরো আয়োজনটি পরিচালনা করে স্পেস মিডিয়া প্রোডাকশন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে গ্রুপ ছবি তোলার মাধ্যমে পর্দা নামে ‘Glow & Beyond by Glow & Lovely’-এর এক গ্লোয়িং সন্ধ্যার।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে