এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ৯৯ টিরও বেশি ৩ এস (সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।
দেশের সবগুলো ডিলার পয়েন্টেই ইয়ামাহা নিশ্চিত করেছে ৩ এস সুবিধা। প্রত্যেকটি সার্ভিস সেন্টারেই ইয়ামাহা নিশ্চিত করেছে ওয়াইডিটি (ইয়ামাহা ডায়াগনস্টিক টুলস), এফআই মেশিন (ফুয়েল ইঞ্জেক্টর মেশিন)–এর মতো আধুনিক সব সরঞ্জাম। যার সুবিধা ভোগ করছে দেশব্যাপী হাজারো ইয়ামাহা বাইক ব্যবহারকারী।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে হক সেন্টারে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারটি ইয়ামাহার ফ্লাগশিপ শো-রুমের সঙ্গেই অবস্থিত। ২০টি বে বিশিষ্ট এই সার্ভিস সেন্টারটিতে প্রতিদিন ১২০ জনেরও বেশি গ্রাহক সেবা নিতে পারবেন। গ্রাহক সুবিধায় এখানে রয়েছে ওয়াইফাই সুবিধা সম্বলিত সু-প্রশস্থ ওয়েটিংরুম। ইয়ামাহার সবধরনের জেনুইন স্পেয়ার পার্টস ও লুব্রিকেন্টও পাওয়া যাবে এই সার্ভিস সেন্টারে।
গ্রাহকদের নিরাপত্তা বিবেচনায় এই ফ্লাগশিপ সার্ভিস সেন্টারটিতে রয়েছে সার্টিফাংয়েড হেলমেট ও বিভিন্ন ধরনের সেফটি গিয়ার কেনার সুবিধা। অত্যাধুনিক এই সার্ভিস সেন্টারের সবকিছুই কম্পিউটারাইজড।
এছাড়া গ্রাহকেরা খুব সহজেই অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাইক সার্ভিস করাতে পারবেন। গ্রাহকেরা পেপারলেস জব কার্ড সিস্টেমের মাধ্যমে যেকোনো জায়গা থেকে মোবাইল ফোনে সার্ভিসের লাইভ স্ট্যাটাস দেখতে পারবেন।
অত্যাধুনিক এই সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং ইয়ামাহা জাপান ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে