মাস্টারকার্ড থেকে নগদ অ্যাপে ৩ হাজার টাকা বা ৭ হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস। ‘নগদ’ অ্যাপে কার্ড থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। এবার সেই গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল নগদ।
নগদ অ্যাপ ব্যবহারকারীরা এই অফার চলা অবস্থায় ৩ হাজার টাকা অ্যাড মানি করলে ৬০ টাকা বোনাস পাবেন। আর একইভাবে ৭ হাজার টাকা অ্যাড মানি করলে ১৪০ টাকা বোনাস পাবেন। প্রত্যেক গ্রাহক দুটি অফার একবার করে গ্রহণ করতে পারবেন। একজন গ্রাহক ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
এই অফারে বোনাস পেতে গেলে নগদ অ্যাপ থেকে অ্যাড মানি অপশনে গিয়ে কার্ড টু নগদ নির্বাচন করতে হবে। এরপর মাস্টারকার্ড অপশন নির্বাচন করে ৩ হাজার বা ৭ হাজার টাকা অ্যাড করতে হবে। গ্রাহক অ্যাড মানি করার তিন কর্মদিবসের মধ্যে বোনাসের টাকা তার নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
নগদের সকল গ্রাহকের জন্য এই ক্যাম্পেইনটি উন্মুক্ত। তবে বোনাস পাওয়ার জন্য গ্রাহকের অবশ্যই ফুল প্রোফাইল কার্যকর একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে।
এই অফার পাওয়ার যোগ্য হয়ে কেউ অ্যাড মানি করেও বোনাস না পেলে ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তিনি বোনাসটি পেয়ে যাবেন। ক্যাম্পেইনটি চলবে ১০ ডিসেম্বর থেকে আগামী ৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।
এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্যকোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না। এ ছাড়া অ্যাড মানি করার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিজের তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন।
এই ক্যাম্পেইন বিষয়ে বলতে গিয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকের লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার কার্ড থেকে অ্যাড মানি করলে বোনাস দিচ্ছে নগদ। আমরা আশা করি, এতে মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনের সাথে অভ্যস্ত হবে।’

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে