ঢাকা ফ্লো’র উদ্যোগে বারিধারা লেকসাইড রাজউক পার্কে গত ৮ ও ৯ মার্চ আয়োজিত ‘ইন্সপায়ার হার ওয়েলনেস’ শীর্ষক ফেস্টিভ্যালে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালটির মূল লক্ষ্য ছিল নারীত্বের চেতনাকে উৎসাহিত করা, এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং নারীত্বের মাহাত্ম্যকে উদ্যাপনের কথা বলা।
একটি দায়িত্বশীল আর্থিক ব্র্যান্ড হিসেবে আইপিডিসি সব সময়ই নারীর ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে এসেছে। আইপিডিসির প্রথাগত চর্চার সঙ্গে তাল রেখেই প্রতিষ্ঠানটি এই আয়োজনে একটি স্টলের মাধ্যমে অংশ নেয় ‘আইপিডিসি প্রীতি’র অধীনে।
উল্লেখ্য, ‘আইপিডিসি প্রীতি’ আইপিডিসির রিটেইল প্রোডাক্টসমূহের একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নারী গ্রাহকদের জন্য বিশেষায়িত সেবা প্রদান করা হয়।
আইপিডিসি স্টলে ডিপোজিট, অটো লোন, হোম লোনসহ অন্যান্য সেবা বিষয়ে আগ্রহীদের বিস্তারিত জানাতে, সেবা সম্পর্কে তাদের প্রশ্নের উত্তর প্রদান করতে এবং আর্থিক সেবা সংক্রান্ত পরামর্শ দিয়ে সাহায্য করতে আইপিডিসির সুদক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইভেন্টটির দ্বিতীয় দিন ৯ মার্চ বিকেলে আইপিডিসির পক্ষ থেকে সেখানে উপস্থিত হন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম; চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. সাঈদ ইকবাল; হেড অফ প্রীতি ফারজানা আহমেদসহ আইপিডিসির সিনিয়র কর্মকর্তাবৃন্দের অনেকে।
দুই দিনব্যাপী এই আয়োজনে ক্লাস, মতবিনিময়, কর্মশালাসহ নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ইভেন্টটি ছিল উৎসবমুখর। এই আয়োজনে আইপিডিসির প্রাণবন্ত অংশগ্রহণ ছিল নারীর জন্য সহযোগিতামূলক ও সম অধিকারভিত্তিক সমাজ নির্মাণে আইপিডিসির প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৩ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে