ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইআরআইআইসি) সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার বিষয়ে বৈঠক হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট জাভেদ আক্তার এবং এফআইসিসিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর টি. আই. এম. নুরুল কবিরকে স্বাগত জানান ইউআইইউর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক প্রফেসর খন্দকার আবদুল্লাহ আল মামুন। তিনি ইউআইইউর এইমস ল্যাব, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস গবেষণা ল্যাব, ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাব, সেন্টার ফর ডিজিটাল হেলথ ইনোভেশন অ্যান্ড পলিসি গবেষণা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন সেন্টার ফর ৪ আইআর ল্যাবগুলো অতিথিদের পরিদর্শন করান এবং গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।
অতিথিরা এসব ল্যাবের বিভিন্ন গবেষণার গতিশীলতা, ফলাফল এবং পরিবেশ দেখে দারুণভাবে মুগ্ধ হন। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাভেদ আক্তার এবং টি. আই. এম. নুরুল কবির বলেন, ইউআইইউয়ের আইআরআইআইসি বাংলাদেশের মধ্যে ৪ আইআর প্রযুক্তি ব্যবহার করে গবেষণা, উদ্ভাবন এবং বাণিজ্যিকীকরণের একটি অন্যতম প্রতিষ্ঠান। তাঁরা ইউনিলিভার, এফআইসিসিআই এবং আইআরআইআইসি, ইউআইইউয়ের মধ্যে গবেষণা, উদ্ভাবন, ইনকিউবেশন এবং শিল্প প্রবৃদ্ধি, বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার অগ্রগতির জন্য একটি অংশীদারিমূলক সহযোগিতার দৃঢ় উৎসাহ ও প্রতিশ্রুতি প্রকাশ করেন।
এ ছাড়া তাঁরা বলেন, এ সব বৈঠক ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৭ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১৩ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে