
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে অভিজাত শপিং মল ফিনলে সাউথ সিটিতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসব ২০২৫-এর মেগা র্যাফল ড্র। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ড্রয়ের মাধ্যমে গাড়ি, আইফোন, ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কারজয়ী নম্বরগুলো ঘোষণা করা হয়।
সম্প্রতি শেষ হওয়া ঈদ উৎসব উপলক্ষে ফিনলে সাউথ সিটির দোকানগুলো থেকে কেনাকাটা করে যাঁরা কুপন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
র্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন একটি সেডান কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স, ল্যাপটপ, স্মার্ট টিভি এবং রেফ্রিজারেটর। এ ছাড়া স্মার্টফোন, স্মার্ট ঘড়িসহ সব মিলিয়ে ২০টি আকর্ষণীয় পুরস্কারজয়ী ক্রেতার কুপন নম্বরগুলো ঘোষণা করা হয়েছে।
পুরস্কার পাওয়া কুপন নম্বরগুলোর মধ্যে প্রথম ১৪৮৩৫৪, দ্বিতীয় ০৮৬০৬৮ ও তৃতীয় ১৩০৯৬৮। ৪র্থ থেকে ২০তম নম্বরগুলো হচ্ছে যথাক্রমে ০৮০৬৭৬, ০৪১০৭৪, ১৫৬৮২৬, ১১০৭৯৫, ০৩৬২৪২, ০২৮০৯৯, ০৬৫৪৩৩, ১০০৮৭৫, ০৮৫৯২১, ১৪৯৪৫৩, ০৫৮১০৯, ১৪৪৩৭৯, ১৩৫২৫২, ০২৩৯৩০, ০৩৭১৩৩, ১৭৩৯৪৪ ও ০১২৯১৮।
র্যাফল ড্র অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল মাবুদ শমসের, ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের হেড অব অপারেশন (ইঞ্জিনিয়ারিং বিভাগ) অশোক বিশ্বাস, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ নাসের, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিশিতা বড়ুয়া।
২৮ মে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু।
তবে ২৬ মের মধ্যে বিজয়ীদের সুনির্দিষ্ট প্রমাণসহ সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে সশরীরে যোগাযোগ করে উপহার নিশ্চিত করতে হবে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১১ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে