
ফুড-ডেলিভারি রাইডারদের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে পার্টনারশিপ করেছে ফুডি এক্সপ্রেস লিমিটেড। এই উদ্যোগের আওতায় রাইডাররা দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বের ক্ষেত্রে আর্থিক বিমা সুবিধা পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই বিমার পুরো প্রিমিয়াম ফুডি নিজেই বহন করছে; ফলে রাইডারদের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।
এর মাধ্যমে রাইডাররা কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন, যা তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে। ইতিমধ্যে ফুডির ১ হাজার ৫শ জনেরও বেশি শীর্ষ রাইডার এই সুবিধার আওতায় এসেছেন এবং প্রতি মাসেই এই সংখ্যা আরও বাড়ছে।
এই উদ্যোগের আওতায় রাইডারদের জন্য একটি পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্ল্যান চালু করা হয়েছে, যেখানে দুর্ঘটনার ফলে মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত কভারেজ প্রদান করা হবে। আংশিক অক্ষমতার ক্ষেত্রেও নির্ধারিত আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে, যা রাইডারদের অনিশ্চয়তার সময়ে সহায়ক ভূমিকা রাখবে। এই বিমা সুবিধাটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।
ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, প্রাথমিকভাবে ফুডির শীর্ষ রাইডারদের এই প্ল্যানের আওতায় আনা হয়েছে, তবে ধীরে ধীরে সব রাইডারকে এই সুবিধার অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব তৈরি করতে ফুডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এটি একটি বিশ্বস্ত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিরলসভাবে কাজ করে যেতে পারে।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ক্লাস্টার হেড আবু সাঈদ বলেন, ‘আমরা সব সময় আমাদের গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করে আসছি। ফুডির রাইডারদের জন্য এই বিমা সুবিধা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের দুর্ঘটনাজনিত ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তা প্রদান করবে এবং দীর্ঘ মেয়াদে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।’
উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগ রাইডারদের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও এমন কল্যাণমূলক কার্যক্রমের পথ প্রশস্ত করবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে