গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম ও কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ সেবা দেন।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ৯টা-১টা পর্যন্ত কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএসএমএমইউ'র উপাচার্যের গ্রামের বাড়িতে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রোগী দেখে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ৭৭৮ জন রোগী বিভিন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ পেয়েছেন। এ সেবা পেয়ে রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপাচার্য শারফুদ্দিন আহমেদ এমবিবিএস পাশ করার পর থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছেন ও নিজে গ্রামে রোগী দেখছেন।
এ সময় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ হেলথ কমপ্লেক্সে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় সেখানকার কর্মকর্তারা হেলথ কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের বিষয়ে তাঁকে জানান। একসঙ্গে কর্মকর্তারা চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরে উপাচার্য দেশের চলমান ডেঙ্গুর ভয়াবহতা, প্রাদুর্ভাব ও প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান, কাশিয়ানীর সাংবাদিক ও হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনামূলক মত বিনিময় সভা করেন।
উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, কাশিয়ানীর হেলথ কমপ্লেক্সের মতো সেন্টারগুলো ৩০ শয্যা ছিল। প্রধানমন্ত্রী সেসবকে ১০০ শয্যায় উন্নীত করেছেন। কমিউনিটি হেলথ কমপ্লেক্স থেকে ডায়াবেটিস রোগের ওষুধ মেড ফরমিন ও ইনসুলিও গরিব রোগীদের মধ্যে বিনা মূল্যে দেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে ছয় মাস তিনিই বৃদ্ধি করেছেন। মাতৃত্বকালীন ভাতাও দিচ্ছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে তুলে আনার জন্য নানান উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকালে চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাফিসা ইসলাম, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিএসএমএমইউ এর আরপি সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু, উপরেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুল হাসান, কাশিয়ানী সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৯ ঘণ্টা আগে