দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরের বাজারের উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’। শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
দেশীয় ঐতিহ্যবাহী পাঞ্জাবির পাশাপাশি প্রিমিয়াম কাপড়ে তৈরি তোব, কাবলি পাঞ্জাবি, আবায়া ও অন্যান্য শালীন পোশাকের সমাহার থাকছে তাবায়াতে। প্রতিটি পোশাক পেশাদার ডিজাইনারদের তত্ত্বাবধানে এবং দক্ষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের ফিনিশিং ও আরাম নিশ্চিত করা যায়। তাবায়া এমন একটি পোশাকধারা নিয়ে এসেছে, যেখানে একসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে শালীনতা, আরাম, ব্যবহারিকতা ও আধুনিক নান্দনিকতাকে।
আধুনিক কাট, মিনিমাল ডিজাইন এবং প্রিমিয়াম ফ্যাবরিক সিলেকশনের মাধ্যমে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে কাজ করছে তাবায়া। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই পোশাকগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে তাবায়ার ফাউন্ডার এবং ঘরের বাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, ‘আমরা অনেক দিন ধরেই মডেস্ট ফ্যাশন নিয়ে অর্থবহ কিছু করার পরিকল্পনা করছিলাম। প্রায় এক বছর ধরে ডিজাইন, ফ্যাব্রিক, ফিট ও ম্যাটেরিয়াল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছি। অবশেষে এবারের কোরবানির ঈদ সামনে রেখে আমরা তাবায়া আনুষ্ঠানিকভাবে চালু করেছি।’
জামশেদ মজুমদার আরও বলেন, ‘তাবায়া শুধু একটি পোশাক ব্র্যান্ড নয়, বরং এটি এমন একটি উদ্যোগ, যেখানে শালীনতা, সংস্কৃতি, আস্থা ও মানসম্পন্ন লাইফস্টাইলকে একসঙ্গে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আধুনিক প্রজন্মের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে মডেস্ট ফ্যাশনকে আরও অভিজাত, আরামদায়ক ও বিশ্বজনীন করে তুলতেই আমাদের এই যাত্রা।’

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে