
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর ব্যাংকের প্রধান শাখাসহ দেশব্যাপী সকল শাখায় এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
রাজধানীর বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন বলেন, ‘জয়নুল হক সিকদারকে হারিয়ে শুধু ন্যাশনাল ব্যাংক নয়, জাতি একজন পরীক্ষিত অভিভাবককে হারিয়েছে।’
মেহমুদ হোসেন আরও বলেন, ‘তাঁকে শুধু একজন শিল্পপতি হিসেবে দেখলে চলবে না; তিনি ছিলেন মানবিকতায় পরিপূর্ণ। একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দানবীর মানুষ হিসেবে সব মহলে তিনি ছিলেন বিশেষভাবে সমাদৃত। এ ছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি দেশে-বিদেশে ছিলেন সুপরিচিত। আমি মরহুমের আত্মার শান্তি কামনা করছি।’
উল্লেখ্য, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জয়নুল হক সিকদার ইন্তেকাল করেন। জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জয়নুল হক সিকদারের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে