রংপুর জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা’ আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গত শনিবার (৯ আগস্ট) জেলার আরডিআরএস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাহবুবুল হক।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এ কর্মশালায় অংশ নেন। অংশগ্রহণকারীরা ঋণ আবেদন ও গ্রহণের ক্ষেত্রে তাঁদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ঋণপ্রদান প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়নে ব্যাংক এশিয়ার বিভিন্ন ঋণসহায়তা নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া তাদের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন স্কিমের অধীনে পরিচালিত ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট’-এর আওতায় ৩ হাজার ২৭৪ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে ১৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. সাগর সরকার ও মো. মেহেদী হাসান সোহাগ, ব্যাংক এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং (ব্যক্তিক ও প্রতিষ্ঠান) প্রধান মাহবুবুল হাসান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অ্যাসেট অপারেশনসের প্রধান আহমেদ নূরে হাবিবাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩০ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে