শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, ‘নগদ’ লিমিটেড ও বাংলাদেশ ডাক অধিদপ্তরের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে দেশের কারিগরি ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ নিজ উপবৃত্তির অর্থ ‘নগদ’-এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
উপবৃত্তির অর্থ ‘নগদ’-এর মাধ্যমে কম সময়ে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করাই উদ্যোগটির মূল লক্ষ্য। চুক্তি স্বাক্ষর উপলক্ষে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, যুগ্ম সচিব মো. আখতারুজ্জামান, সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিন এবং ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ অনেকে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘নগদ’-এর মাধ্যমে প্রাপ্ত উপবৃত্তির অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবে না। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রয়োজন অনুসারে যেকোনো ‘নগদ’ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে উপবৃত্তির অর্থ বিনা মূল্যে উত্তোলন করতে পারবেন।
এ বিষয়ে ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক, মো. সাফায়েত আলম বলেন, ‘নগদ’ সরকারের বিভিন্ন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সফলতা ও স্বচ্ছতার সঙ্গে ভাতা ও উপবৃত্তি বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ‘নগদ’। এর মাধ্যমে উপবৃত্তি গ্রহণ করে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছেন, পাশাপাশি সরকারের ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ে তোলার লক্ষ্যেও বড় ধরনের অগ্রগতি হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় এই ধরনের উদ্যোগে সব সময় পাশে থাকবে ‘নগদ’।
২০২০ সাল থেকেই উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের ভাতা বিতরণ সফলতার সঙ্গে পরিচালনা করে সরকারের আস্থা অর্জন করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। প্রাথমিক পর্যায়ের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে ‘নগদ’-এর মাধ্যমে উপবৃত্তি ও ভাতা বিতরণের জন্য দায়িত্ব দিয়ে ‘নগদ’-এর সঙ্গে একটি চুক্তি করে সরকার। পরবর্তীতে ২০২১ সালে, ৩০০ কারিগরি ও মাদ্রাসা এবং আট হাজার শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীকে সাড়ে ৫ কোটি টাকার সরকারি সহায়তা ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা হয়। এ ছাড়া চলতি জুনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার ভাতা বিতরণ শুরু হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১৯ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
২৬ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে