মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৩১শে ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। এর মধ্যে ১২.৫% ক্যাশ ও ৫% স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ, মো. নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোশাররফ হোসেন ও ড. মো. রেজাউল কবির। ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০২১ সালে করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২১ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২২ সালে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মো. মাহমুদ আলম চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
২০ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
২৭ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে