
দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থার মূলে ‘বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের বড় ভূমিকা’ আছে বলে মন্তব্য করেছেন এর গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটার মূলে বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের বড় ভূমিকা আছে।’
রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ শনিবার বণিক বার্তা আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। এ জন্য একটি নতুন অর্ডিন্যান্স আনা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেতন কাঠামো সরকারের সঙ্গে এক হওয়া উচিত নয়। যেমনটা—ভারত, পাকিস্তান বা আমেরিকায় হয় না। এই পরিবর্তন সুশাসন ও পেশাদারত্ব বাড়াতে দরকার। ডিপোজিট ইনস্যুরেন্স স্কিমের আওতায় ন্যূনতম গ্যারান্টি এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে এবং এতে নন-ব্যাংক খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের যে স্ট্রাকচারাল (কাঠামোগত) সমস্যা আছে, তার একটা হচ্ছে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে। আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানকভাবে করুণ। বিমা খাতেরও করুণ অবস্থা। বিশ্বজুড়ে বন্ড মার্কেটের আকার ১৩০ ট্রিলিয়ন ডলার, স্টক মার্কেটের আকার ৯০ ট্রিলিয়ন ডলার আর ব্যাংকিং বা মানি মার্কেটের আকার ৬০ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের ক্ষেত্রে কাঠামোটি সম্পূর্ণ উল্টো। সবকিছুই মানি মার্কেট ও ব্যাংকিং খাতের ওপর নির্ভরশীল। সব ঝুঁকি এই ব্যাংকিং খাতের ওপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। এই নির্ভরতা পরিবর্তন করা প্রয়োজন; অন্যথায় ব্যাংকিং খাত সফল হতে পারবে না।’

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে