
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের আঁচ এবার পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শস্য খাতে। যুদ্ধের ফলে সার ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এ বছর মার্কিন কৃষকেরা ভুট্টা চাষ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক সাম্প্রতিক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
ইউএসডিএ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যেখানে ৪ কোটি হেক্টর (৯ কোটি ৮৮ লাখ একর) জমিতে ভুট্টার আবাদ হয়েছিল, এ বছর তা কমে ৩ কোটি ৮৫ লাখ হেক্টরে (৯ কোটি ৫৩ লাখ একর) দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। মূলত উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা ভুট্টা ও গম চাষে আগ্রহ হারাচ্ছেন।
ভুট্টা ও গম চাষের জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনভিত্তিক (ইউরিয়া জাতীয়) সারের প্রয়োজন হয়। এই সারের একটি বড় অংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ করা হয়। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ফলে এই গুরুত্বপূর্ণ সরবরাহ রুটটি এখন কার্যত বন্ধ। ফলে বাজারে সারের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, যা চাষের ট্রাক্টর চালানো থেকে শুরু করে পণ্য পরিবহন—সবক্ষেত্রেই খরচ বাড়িয়ে দিয়েছে।
সারের চড়া দামই কৃষকদের একমাত্র সমস্যা নয়। আন্তর্জাতিক বাজারে বর্তমানে শস্যের দাম তুলনামূলক কম থাকায় কৃষকেরা লোকসানের মুখে পড়ছেন। এর ওপর ডোনাল্ড ট্রাম্পের বেইজিং-নীতি বা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন শস্যের চাহিদা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সব মিলিয়ে মার্কিন কৃষিখাত এখন এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
কৃষি বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভুট্টার উৎপাদন কমে গেলে এর প্রভাব পড়বে বিশ্ব খাদ্য বাজারেও। ভুট্টার সরবরাহ কমলে পশুখাদ্য থেকে শুরু করে ইথানল ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার এই ঝুঁকি ততটাই প্রকট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের আমদানিনির্ভর বাজারে স্পষ্ট প্রভাব দেখা দিতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৪১ মিনিট আগে
চলতি বছরের মার্চে দেশে প্রবাসী আয়ের প্রবাহ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। একক মাসের হিসাবে এ সময় রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। বিএডিসির সকল সেবা কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ৩০ ও ৩১ মার্চ তিনি কাশিমপুর ও মধুপুরের বিভিন্ন কেন্দ্র
১১ ঘণ্টা আগে
২০১৪ সাল থেকে দেশজুড়ে পরিচালিত বইপড়া কর্মসূচিতে বিকাশের দেওয়া বইগুলো প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে ৩৪ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এ বছর যুক্ত হওয়া বইগুলো দেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে, যার মধ্যে রয়েছে নতুন ৮০টি স্কুল।
১১ ঘণ্টা আগে