
কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য বিশেষ ঋণ দিতে বরাবরের মতো এবারও অনাগ্রহ দেখিয়েছে ব্যাংকগুলো। মাত্র ২৩২ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে ৯টি ব্যাংক। পর্যাপ্ত অর্থায়নের অভাবে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য বিশেষ ঋণ দেয় ব্যাংকগুলো। তবে চামড়া ব্যবসায়ীরা ঋণ নিলে তা আর পরিশোধ করতে চান না। এমনকি ২ শতাংশ রেওয়াতি সুবিধা দিয়ে ঋণ পুনঃতফসিলের যে সুযোগ রাখা হয়েছে অনেকে সেটাও মানতে নারাজ। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো ঋণ দিতে আগ্রহ দেখায়নি।
বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ২ শতাংশ রেওয়াতি সুবিধার আওতায় চামড়া খাতে ঋণের জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশ দেয়। কিন্তু দেশের ৬১টি ব্যাংকের মধ্যে মাত্র ৯টি ব্যাংক চলতি মৌসুমে ২৩২ কোটি টাকা ঋণ অনুমোদন করে। বাকি ৫২টি ব্যাংক এবার চামড়া ব্যবসায়ীদের ঋণ দেয়নি।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ থেকে বিভিন্ন আড়তের মাধ্যমে সংগৃহীত চামড়া কিনতে নগদ টাকা প্রয়োজন হয়। ট্যানারিমালিকেরা নিজস্ব মূলধন দিয়ে সারা বছর ব্যবসা করলেও কোরবানির সময় বাড়তি নগদ অর্থের প্রয়োজন। পর্যাপ্ত নগদ ঋণ সহায়তা পেলে চামড়ায় বিড়ম্বনা কেটে যেত।
চামড়ার আড়তদার নূর ইসলাম বলেন, দেশের বেশির ভাগ কাঁচা চামড়া সংগৃহীত হয় ঈদুল আজহার সময়। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে প্রতিবছর প্রায় ৩০ শতাংশ চামড়া নষ্ট হয়। এ জন্য চামড়া খাতে বিশেষ নজর জরুরি।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস ব্যবসায়ী আজম মিয়া বলেন, ব্যাংকগুলো শুধু ট্যানারিমালিক ও রপ্তানিকারকদের ঋণ দেয়। কাঁচা চামড়া ব্যবসায় জড়িত অন্যদের ঋণ দেয় না। চাহিদা অনুযায়ী টাকা পেলে চামড়া নষ্ট হওয়া ঠেকানো যেত।
ঋণ দিতে অনাগ্রহের বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত চামড়া ব্যবসায়ীদের কারণে ঋণের অর্থ বরাদ্দ থাকলেও ব্যাংকঋণ বিতরণে কম আগ্রহ দেখাচ্ছে। ট্যানারি ব্যবসায়ীরা ২ শতাংশ দিয়ে ঋণ পুনঃতফসিল করতে চান না।
সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চামড়া খাতে ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় ৪০ শতাংশই খেলাপি। এ জন্য বরাদ্দ থাকলেও ঋণ বিতরণ সম্ভব হয় না।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৭ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে